বাংলাদেশ

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

মাহফুজ আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজ আলম এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, যেখানে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। বিএনপি জামায়াতসহ বাংলাদেশপন্থিরাই এদেশে রাজনীতি করবে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না।

শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার পথে চাঁদপুরে হাজিগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয়।

ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না।

বিষয়:আওয়ামী লীগ উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…