রাজনীতি

‘পিটার হাস তার আচরণের সীমা মেনে চলবেন, আশা করে সরকার’

পিটার হাসের আচরণের সীমা মেনে চলার জন্য সরকারের আশা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের আশা, পিটার হাসের আচরণের সীমা মেনে চলার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। একইসঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত তার আচরণের সীমা মেনে চলবেন বলেও আশা করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না। জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন আশা করে সরকার। আর জোটের আসন নিয়ে শরীকদের হতাশ করবে না আওয়ামী লীগ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের সহযোগিতা সুষ্ঠু নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…