তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায়, আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। রোববার (৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি আছে শুধু খালেদা জিয়ার অসুস্থতা, তারেক জিয়ার শাস্তি, নির্বাচন কমিশন আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে।
তথ্যমন্ত্রী আরও বলেন, যারা বিদেশিদের হাতে পায়ে ধরে ধরণা দেয়, জনগণ তাদের বর্জন করবে।







