জনপদ

সিরাজগঞ্জে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

সিরাজগঞ্জের রাস্তায় ভোটের প্রচার চলাকালে ব্যস্ত জনজীবন ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচার চলাকালে রাস্তায় বিভিন্ন যানবাহন ও মানুষজন দেখা যাচ্ছে, যেখানে রাজনৈতিক প্রচার চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের প্রার্থীরা। এরমধ্যে ৩টি আসনে নৌকার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারাই। দিনরাত গণসংযোগ ও ভোট প্রার্থনায় ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

তবে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ প্রচার কাজে বাধা ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা।

সংসদের ৬টি আসন নিয়ে সিরাজগঞ্জ জেলা গঠিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছে এই জেলার আসনের প্রার্থীরা। বেলকুচি, শাহজাদপুর, ও তাড়াশ রায়গঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

তবে ব্যতিক্রম আওয়ামী লীগের প্রার্থীরা। তাদের দাবি, সরকারের বিগত দিনের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে প্রচার চালাচ্ছেন তারা।

৭ জানুয়ারি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক থাকবে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।

বিষয়:জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…