চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকন্যাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২১, জুন ২০২২
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। এজন্য পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগ শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় নিশ্চিত।

মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাষানটেক থানার অন্তর্গত ৯৫ নং ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারো জন্য নির্বাচন থেমে থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ২০১৪ সালে খালেদা জিয়া বলেছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। কিন্তু সেদিন তিনি লজ্জা-সরমের মাথা খেয়ে ঘরে ফিরেছিলেন। কিন্তু সরকারের পতন ঘটাতে পারেনি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সে সময় আগুন-সন্ত্রাস করেছে। বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। নিরহ মানুষের গায়ে প্রেট্রেল বোমা মেরে পুড়িয়ে দিয়েছে। তাদের আন্দোলন মানেই আগুন-সন্ত্রাস।

Banglabid

বিএনপির নেতা কে ? কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে আসবে ? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ এর দায়ে দণ্ডপ্রাপ্ত আসামী। তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। যে দলের নেতার ঠিক নেই। সেই দল নির্বাচনে আসবে কিভাবে? এমন অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে দেশের জনগণ তাদের পক্ষ নিবে না। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলার মানুষ বঙ্গবন্ধুকন্যাকে ম্যান্ডেট দিবেন এবং তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের অন্যায়, অবিচার ও নির্যাতনের কথা তুলে ধরে আব্দুর রহমান বলেন, দেশের মানুষ ভুলে যায়নি। কিভাবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের নির্যাতন করা হয়েছে। দেশের মানুষদের নির্যাতন করা হয়েছে। ওই দিন আমরা আর দেখতে চাইনা। আমরা চাই শেখ হাসিনাকে বার বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। কারণ শেখ হাসিনা নির্বাচিত হলে দেশের উন্নয়ন হয়। মেগাপ্রকল্প বাস্তবায়ন হয়। নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মণ হয়।

পদ্মাসেতু দৃশ্যমান হওয়ায় একশ্রেনীর মানুষের বুক জ্বালা-পোড়া শুরু হয়েছে দাবি করে আব্দুর রহমান আরও বলেন, পদ্মাসেতু দৃশ্যমান। আগামী ২৫ তারিখে উদ্বোধন হবে। সেতু উদ্বোধনের কথা শুনেই এক শ্রেনী মানুষের বুকে জ্বালা-পোড়া শুরু হয়েছে। তাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। পাকিস্তানের কথা শুনলে তাদের আনন্দে বুক ভরে যায়। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির কথা শুনলে ওদের মন খারাপ হয়ে যায়। এরা ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

Reneta

ভাষানটেক থানা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজমত দেওয়ানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Abdur RahmanPrime MinisterSheikh Hasinaআব্দুর রহমানপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT