চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়: এখন পর্যন্ত যা জানা গেল

আহসান কামরুল আহসান কামরুল
৫:৪৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের গণভবন ভবনের আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ের ফাইল ছবি

ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের খবরে এখন পর্যন্ত নানামুখী প্রতিক্রিয়া পাওয়া গেছে। দেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর এমন খবরে আশঙ্কা ও প্রতিক্রিয়া ব্যক্ত করে। সরকারের পক্ষ থেকেও বিষয়টি মনিটর করার কথা জানানোর পর আওয়ামী লীগ এক বিবৃতিতে বলেছে, এ খবরটি সঠিক নয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। বিদেশে তারা কী করছে,  আমরা অবশ্যই মনিটর করছি। তারা যদি বাইরে থেকে কোনো কার্যকলাপের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এটা দেখছি।

ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপনের খবরের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, কলকাতায় রাজনৈতিক কার্যালয় খোলা এবং বাংলাদেশে তাদের যেসব কর্মকাণ্ড হচ্ছে, এর সাথে যে কোনো যোগসূত্র নেই তা বলা যাচ্ছে না। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড শুরু করেছেন।

Banglabid

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ চ্যানেল আইকে বলেছেন, ভারতে আওয়ামী লীগকে অফিস স্থাপন করতে দেওয়ার খবর আমরা শুনেছি। এটি কোনভাবেই প্রত্যাশিত নয়। কার্যালয় স্থাপনের খবর যদি সত্যি হয়, তাহলে আমাদের সরকারকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এটা করার অবশ্যই কোন অসৎ উদ্দেশ্য আছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু চ্যানেল আইকে জানান, ‘আমার আশঙ্কা, আওয়ামী লীগ কলকাতায় বসে বাংলাদেশে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে যারা গণহত্যায় মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়, তাদের এসব কর্মকাণ্ড মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগকে সংঘবদ্ধ রাখার জন্য তারা এটা করতে পারে। তবে আমার মনে হয় এটা তাদের জন্য আরও ক্ষতিকর হবে। অর্থাৎ আওয়ামী লীগকে কেন্দ্র করে আমাদের যে ইউনিটি ছিল, সেটি আরও বাড়বে।’

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, ভারত সবসময় দাবি করে তারা আমাদের বন্ধু। এমন একটি প্রতিবেশী দেশ কীভাবে বাংলাদেশের এতগুলো ক্রিমিনালকে আশ্রয় দিতে পারে? আওয়ামী লীগের মতো দলের কার্যালয় সেখানে খুলতে দেওয়া উদ্বেগজনক। ভারতে পলিটিক্যাল অফিস খোলা এবং বাংলাদেশে তাদের কালচারাল ফোর্স অ্যাক্টিভ হওয়া একইসূত্রে গাঁথা।

Reneta

তবে বিবিসি বাংলার এ খবরের সূত্রে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানানো হলেও আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কলকাতায় অফিস স্থাপনের খবরটি সঠিক নয়।

আওয়ামী লীগের এমন দাবির পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে কলকাতার এক সিনিয়র সাংবাদিক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ৫ আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই রাজারহাট নিউটাউন, কল্যাণী, বারাসাত ও বনগাঁয় বাসা-বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। নিউটাউন থেকে বিজনেস সেন্টার এলাকায় সপ্তাহে অন্তত একদিন বিভিন্ন বৈঠকে মিলিত হন। সেখানে তারা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা একটি বাণিজ্যিক ভবনের ফ্লোর ভাড়া নিয়ে বিভিন্ন মিটিংয়ের জন্য ব্যবহার করছেন বলে আমরা খবর পেয়েছি। তবে অফিসিয়ালি এটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়, এমন কোন নথিপত্র এখনও পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে কাকে ভোট দেবেন, নিশ্চিত নন ৪৮ শতাংশ ভোটার: জরিপ

পরবর্তী

খায়রুল হকের মামলা বাতিলের শুনানিতে হাইকোর্টে হট্টগোল

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

খায়রুল হকের মামলা বাতিলের শুনানিতে হাইকোর্টে হট্টগোল

গাজায় নিহত আল-জাজিরার সাংবাদিকের শেষ বার্তা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহত আল-জাজিরার সাংবাদিকের ‘শেষ বার্তা’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT