গাজীপুর

আওয়ামী লীগ মান্দার গাছ, পিঠ চুলকালে পিঠ ছিলে যাবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী মান্দার গাছের সামনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আ ক ম মোজাম্মেল হক

গাজীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, আওয়ামী লীগ কোন কলা গাছ না যে পিঠ চুলকাবেন। আওয়ামী লীগ মান্দার গাছ, পিঠ চুলকালে পিঠ ছিলে যাবে।

বুধবার দিনব্যাপী গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সব কথা বলেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় সদস্য শাহাব উদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডলসহ মহানগর ও ওর্য়াড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী কে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…