সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার বলেছেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নাশকতা করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি নেতাকর্মীরা নাশকতা রোধে সব মন্দিরে পাহারায় থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।








