চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশির বিন্দু নয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়, যে টোকা দিলেই পড়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগের ভিত্তি এদেশের মাটি আর এদেশের মানুষের অন্তরে। হৃদয়ে যে মাটি, হৃদয়ে যে নেতা, সে দলকে হাঁকডাক দিলেই ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, সেটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে নীলফামারী জেলার সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে ‘নীলফামারী জেলা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩’ অনুষ্ঠানে এ সব কথা বলেন।

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাধা দিবেনা। আমরা বলছি সতর্ক পাহারা দিব, আক্রমণ করবো না। আক্রমণ করলে আমরা কি চুপ করে থাকবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ললিপপ খাবো? ফরিদপুরে তারা পুলিশকে আক্রমণ করলো। পুলিশ কি করবে, পুলিশও কাঁদানে গ্যাস ছুঁড়েছে। রাবার বুলেট নিক্ষেপ করেছে। হতাহত কেউ নেই। আর মির্জা ফখরুল সেটা নিয়ে ঢাকায় বিষোদগার করেছে।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, খেলা হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে। খেলা হবে আগুন দিয়ে মানুষ পুড়ে ফেলার বিরুদ্ধে। খেলা হবে ভুয়া ভোটের বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। যারা আমার দেশের সহস্র জননীর বুক খালি করেছে, যারা আমার দেশের শতশত মায়ের কোল খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। তিনি বলেন, যারা জাতির পিতার হত্যাকারীদেরকে পুনর্বাসিত করেছে, পুরস্কৃত করেছে, আইন করে বিচার বন্ধ করতে চেয়েছিল, যারা চারজন জাতীয় নেতাকে হত্যা করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড অর্থ পাচার করে আজকে ট্যাম্পস নদীর পাড়ে বিলাসবহুল জীবন যাপন করছে। খেলা হবে তাদের বিরুদ্ধে।

উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের সেদিন নেই। রেল চলে গেছে পঞ্চগড় পর্যন্ত। ১০টি ট্রেন চলে, সৈয়দপুরে প্লেন আসে, প্রতিদিন ১৬টি। এক সময়ে একটি আসতো দুদিন পর। আমাদের নেত্রীর সঙ্গে কয়েকবার আমি এসেছিলাম মঙ্গাকবলিত উত্তরবঙ্গে। সেই মঙ্গা শেখ হাসিনার পলিসির কারণে এখন জাদুঘরে চলে গেছে। উত্তরবঙ্গের মানুষ আপনারা ভাগ্যবান, সে এলেঙ্গা থেকে ছয় লেন একপ্রেসওয়ে বগুড়া থেকে রংপুর, বুড়িমারী পঞ্চগড় যাবে।

Reneta

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহারের প্রচলন করেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ বক্তব্য রাখেন। রংপুর বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে শীতবস্ত্র তুলে দেন তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, উত্তরবঙ্গে বেশি শীত সে কারণে আমাদের নেত্রীর নির্দেশে অন্য কাজ বাদ দিয়ে দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এখানে এসেছি। এখানে বিএনপিকে দেখা যায় নাই। মির্জা ফখরুল সাহেবরা এবারে উত্তরবঙ্গ, ঠাকুরগাঁওয়ে একটি কম্বলও বিতরণ করে নাই। করোনার সময়ও তাদের দেখা যায় নাই। পঞ্চগড়ে নৌকাডুবি হয়েছে, বিএনপিকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধে ধর্মের দোহাই সঠিক নয়: ওআইসি

পরবর্তী

২০২৩ সাল বাংলাদেশের দারুণ কাটবে: সাক্ষাৎকারে মিরাজ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মিরাজের সাক্ষাৎকারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সাল বাংলাদেশের দারুণ কাটবে: সাক্ষাৎকারে মিরাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT