নরসিংদীতে শিক্ষার্থী ও অভিভাবকদের গণমিছিলে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। বাধার একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয় এবং সেটি রুপ নেয় মারামারিতে ।
পুলিশের সামনেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে আন্দোলনকারীদের ওপর। এসময় হামলার শিকার হয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হয়।
আজ শুক্রবার (২ আগষ্ট) বিকেলে সোয়া ৩ টার দিকে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনার পর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে এলাকা দখল করে নেয়।










