চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে একইদিনে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ ও বিএনপি। গতকাল মঙ্গলবার কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে।  

এমন পরিস্থিতিতে আজ বুধবারও বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি রয়েছে।

আজ বুধবার (১৯ জুলাই) আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। আবদুল্লাহপুরে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে দলটি। ঢাকা ছাড়াও সকল মহানগর ও জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি আয়েজন করবে বিএনপি।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে কর্মসূচি দিয়েছে বিএনপির সমমনা দল ও জোটগুলো। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ। পুরানা পল্টন থেকে লেবার পার্টি ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা। দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, বেলা ৩টায় মতিঝিল থেকে গণফোরাম ও পিপলস পাটি, বিকেল ৪টায় কমলাপুর স্টেডিয়াম থেকে ১২-দলীয় জোট ও শাহবাগ থেকে গণঅধিকার পরিষদের পদযাত্রা কর্মসূচি রয়েছে।

এই দিকে গতকালের মতো আজকেও রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ। বেলা তিনটায় তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা কর্মসূচি দিয়েছে দলটি। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকর্মসূচিবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT