বাংলাদেশ

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও ল্যাপটপের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও ল্যাপটপের পাশে একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধের  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে বলা হয়, আজকের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিষয়:আওয়ামী লীগ নিষিদ্ধ উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…