কুমিল্লা

অবন্তিকার মৃত্যুতে রিমান্ডে সহকারি প্রক্টর ও সহপাঠী

অভিযুক্ত যুবককে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে আটক করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত যুবককে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে আটক করা হচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দু’দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দু-দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রবিবার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়।

এর আগে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকা।

বিষয়:অবন্তিকার মৃত্যু রিমান্ড মঞ্জুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…