শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার কক্সবাজার জেলায় ৩১৫ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৫১ টি প্রতীমা ও ১৬৪ টি গটপূজা হবে।
কক্সবাজার শহরের ব্রাক্ষ মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গাপূজার নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রতন দাস, উদয় শংকর পাল মিঠু, দীপক শর্মা দিপু, পাঞ্জু।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদ।







