চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বেস্টিনেট প্রতিষ্ঠাতার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কাজ করছে মালয়েশিয়া

বেস্টিনেট প্রতিষ্ঠাতার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে কাজ করছে মালয়েশিয়া

বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ করছে মালয়েশিয়া। অভিযোগ রয়েছে, তারা অর্থ পাচার, চাঁদাবাজি ও বিদেশি কর্মী পাচার কর্মকাণ্ডে জড়িত।

শুক্রবার (৩১ অক্টোবর) বার্নামা নিউজ থেকে এ তথ্য জানা গেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, বিষয়টি সরকার থেকে সরকার (জিটুজি) এবং পুলিশ থেকে পুলিশ (পিটুপি) সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, কয়েক মাস আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। উভয় পক্ষ একমত হয়েছিল যে বিষয়টি পিটুপি চ্যানেলের মাধ্যমে পরিচালিত হবে। আপাতত এর বেশি কিছু বলতে চান না বলেও জানান তিনি। তবে তিনি পরিষ্কার করে বলেননি, ঢাকা প্রত্যর্পণের উদ্দেশ্য স্পষ্ট করেছে কিনা।

এর আগে গত নভেম্বরে সাইফুদ্দিন নাসুশন জানিয়েছিলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের কাছ থেকে আমিনুল ইসলাম ও রুহুল আমিনকে আটক করার অনুরোধ পেয়েছে। তবে কুয়ালালামপুর ঢাকা থেকে আরও ব্যাখ্যা চেয়েছে এই আটক কি প্রত্যর্পণের উদ্দেশ্যে, নাকি তদন্তের জন্য।

তিনি মন্তব্য করেছিলেন, আমাদের প্রথমে জানতে হবে, আটক করার উদ্দেশ্য কী, তদন্ত পরিচালনা নাকি বিবৃতি নেওয়া।

Reneta

আমিনুল ইসলাম মূলত বাংলাদেশি হলেও বর্তমানে মালয়েশিয়ার নাগরিক। তিনি বেস্টিনেটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। কোম্পানিটি মালয়েশিয়ার সরকারের ব্যবহৃত বিদেশি কর্মী কেন্দ্রীভূত ব্যবস্থাপনা ব্যবস্থা (এফডব্লিউসিএমএস) পরিচালনা করে, যা দেশটিতে বিদেশি কর্মীদের প্রবেশ প্রক্রিয়া তদারকি করে।

বর্তমানে তিনি বেস্টিনেটের চেয়ারম্যান না হলেও কোম্পানিতে তার অংশীদারিত্ব রয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়ালালামপুরঢাকাবেস্টিনের প্রতিষ্ঠাতামালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT