জনপদ

টাঙ্গাইলে পিকআপ উল্টে অটোচালক নিহত

টাঙ্গাইলে পিকআপ উল্টে অটোচালক নিহতের ছবি, দুর্ঘটনার স্থান ও আহত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পিকআপ উল্টে অটোচালক নিহতের ঘটনাস্থলের ছবি, আহত ব্যক্তির উপস্থিতি ও দুর্ঘটনার প্রভাব দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে পিকআপভ‌্যান নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অটো‌রিকশার উপর প‌ড়ে গেলে লিটন মিয়া না‌মের ওই অটোচালক নিহত হ‌য়ে‌ছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অটোরিকশা‌র এক নারী যাত্রী।

বৃহস্প‌তিবার ৫ অক্টোবর সকা‌লে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপ‌জেলার বকলবাড়ীর ফ‌কিরবা‌ড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত লিটন উপ‌জেলার চরভাতকুড়া গ্রা‌মের আলী আকন্দের ছে‌লে। এই ঘটনায় আহত মোছা শিখা (৩৫) একই উপ‌জেলার মুশুদ্দি গ্রা‌মের নজরুল ইসলামের স্ত্রী।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে টাঙ্গাইলগামী এক‌টি পিকআপভ‌্যা‌ন নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিপরীতগামী এক‌টি ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশার উপর উল্টে প‌ড়ে যায়। এতে অটো‌তে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হন। প‌রে চালক লিটন‌কে উন্নত চিকিৎসার জন্য ময়মন‌সিংহ মে‌ডি‌কে‌লে ভ‌র্তি করানো হয়। সেখানে চি‌কিৎসাধীন তার মৃত‌্যু হয়।

তি‌নি আরও জানান, এই ঘটনায় পিকআপভ‌্যান‌টি আটক করা গে‌লেও চালক পা‌লি‌য়ে‌ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…