নাইজারে সামরিক হস্তক্ষেপে স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েনের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)’।
দেশটিতে সামরিক অভ্যুত্থান নিয়ে নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত বৈঠকে জোটের নেতারা এমন সিদ্ধান্ত নেন।
ইকোয়াস জোটের সভাপতি ওমর তোরে বলেন, নাইজারের সাংবিধানিক ব্যবস্থা সমুন্নত রাখতে স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েনের বিষয়ে সদস্য দেশগুলো একমত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নাইজারের সমস্যা সমাধানে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মুদু ইসুফৌ এর সাথে টেলিফোনে কথা বলেছেন।
তবে এ ঘটনায় অভ্যুত্থান সমর্থনকারী জনগণ বিদেশি সেনা অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে।







