অন্যান্য খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে নেই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আলকারাজ

অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড় আলকারাজ, ক্যারিয়ারের সেরা অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড় আলকারাজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পায়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টেনিসে ছেলেদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ।

গত বছর ইউএস ওপেন জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো মেজর ট্রফি জেতার পান আলকারাজ। মাত্র ১৯ বছর ১৩০ দিন বয়সে এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে ইতিহাস গড়েন।

টুইটারে আলকারাজ নিজেই অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার কথা জানিয়ে লিখেছেন, ‘প্রাক মৌসুমে আমার সেরা অবস্থানে থাকা অবস্থাতেই অনুশীলনের সময় ইনজুরিতে পড়ি। আমার ডান পায়ের মাংসপেশিতে চোট লাগে।’

‘আমি অস্ট্রেলিয়ান ওপেনের জন্য সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক কঠোর পরিশ্রম করেছি। দুর্ভাগ্যবশত খেলতে পারব না। এটা মেনে নেয়া কঠিন। তবে আমাকে আশাবাদী হতে হবে। সেরে ওঠার জন্য সামনের দিকে তাকাতে হবে। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে দেখা হবে।’

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন আলকারাজ এটিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…