চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল: বিশ্বকাপ নিয়ে শঙ্কায় সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল সাউথ আফ্রিকার। কিন্তু ওই সময়ে ঘরের মাঠে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ থাকায় হাই ভোল্টেজ এ সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রোটিয়া বোর্ডটির এমন সিদ্ধান্তে দলটির সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার সূত্রপাত মূলত গত মাসে। জুন মাসের মাঝামাঝি সময়ে ওয়ানডে সিরিজটি পেছাতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে সিএসএ। প্রোটিয়াদের অনুরোধ রাখতে চেষ্টাও করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ব্যস্ত ক্রিকেটসূচির কারণে সেটা আর সম্ভব হয়নি।

এ ঘটনায় বিপাকে পড়েছে সাউথ আফ্রিকা। যেহেতু এটি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ এবং সমস্যাটা প্রোটিয়া ক্রিকেট বোর্ডের, তাই এ তিন ম্যাচের ত্রিশ পয়েন্ট ছেড়ে দিতে হবে টেম্বা বাভুমার দলকে। অন্যদিকে মাঠে না নেমেই এই ত্রিশ পয়েন্ট পেয়ে যাবে অজিরা। এমন চুক্তিতে বুধবার এ সিরিজ বাতিলের সিদ্ধান্তে সম্মত হয়েছে দু’দল। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

‘পুর্বনির্ধারিত ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফিকেশনের কাট অফ ডেটের আগে আর আয়োজন সম্ভব নয়। অস্ট্রেলিয়াকে ত্রিশ পয়েন্ট পুরষ্কৃত করার ব্যাপারে সিএসএ আমাদের সাথে সম্মত হয়েছে। এখন অপেক্ষা শুধু আইসিসির অনুমোদনের।’

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে এখন ১১ নম্বর অবস্থানে আছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজে ৩০ পয়েন্ট হারালে টেবিলে আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাভুমার দলের। এমনটা হলে বিশ্বকাপের টিকিট কাটতে কোয়ালিফাই রাউন্ড খেলতে হতে পারে প্রোটিয়াদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে সুপার লিগক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টসসাউথ আফ্রিকাসিএসএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

জুন ২, ২০২৬

বিদেশে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট চলবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে হকারদের রেলপথ অবরোধ

জুন ২, ২০২৬

শুক্রবার থেকে তিন দেশে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT