চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেডকে হারালেও দ্রুত ছুটছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাট হাতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পুনেতে লিগপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয়ের জন্য ক্যাঙ্গারুরা ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়া করছে। ট্রাভিস হেডের উইকেট হারালেও ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্রুত গতিতেই তুলছে রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ৭৬ রান। ডেভিড ওয়ার্নার ৩২ বলে ২ চারে ২২ ও মিচেল মার্শ ২৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৪৩ রানে ক্রিজে আছেন।

তৃতীয় ওভারেই দলীয় ১২ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয়। তাসকিন আহমেদের বলে ১০ রান করে বোল্ড হন হেড। এরপর ওয়ার্নার-মার্শ জুটি দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছে।

Banglabid

এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে প্যাট কামিন্সের দলের বোলারদের সামলে টাইগারদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান।

উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। জুটি ভেঙে ১২তম ওভারে শন অ্যাবটের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। দলীয় স্কোর একশো ছাড়ানোর পর সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করা লিটন। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মার্নাস লাবুশেনের তালুবন্দি হন।

Reneta

টাইগারদের দুই ওপেনার সাজঘরে ফেরার পর রানের চাকা সচল রাখেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দারুণ ছন্দে থাকা শান্ত নিজের দোষেই হন রান আউট। অ্যাবটের বলে এক রান নিয়েছিলেন। অযথাই দ্বিতীয় রান নিতে গিয়ে করেন সর্বনাশ। স্কয়ার লেগে থাকা মার্নাস লাবুশেনের থ্রোয়ে বল নিয়ে স্টাম্প ভাঙেন জশ ইংলিশ। শান্তর সম্ভাবনাময় ইনিংস ৫৭ বলে ৬ চারে ৪৫ রানে থামে। তৃতীয় উইকেটে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে ৬৪ রান যোগ করেন হৃদয়।

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন হৃদয়। রানের গতি বাড়িয়ে নিতে থাকা মাহমুদউল্লাহর রান আউটে ভাঙে জুটি। জশ হ্যাজেলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে চান হৃদয়। তার ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনেন মাহমুদউল্লাহ। লাবুশেনের দারুণ থ্রোয়ে স্টাম্প ভেঙে আউট হয়ে ফিরে যান। শান্তর মতো মাহমুদউল্লাহও ডাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচেতে পারেননি। ২৮ বলে এক চার ও ৩ ছক্কায় ৩২ রান করে থেমেছেন।

মাহমুদউল্লাহর পর আউট হয়ে ফেরেন মুশফিক। জাম্পার শর্ট লেন্থের উপর করা বলে ব্যাকফুটে খেলতে গিয়ে মিড অনে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন। এক ছয়ে ২৪ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে।

ফিফটি পাওয়া হৃদয় খেলেন ৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে বিদায় নেন। মার্কাস স্টইনিসের বলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে লাবুশেনের তালুবন্দি হন।

অ্যাবটের করা শেষ ওভারে কামিন্সের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমে যান ২০ বলে ৪টি চারে ২৯ রান করা মিরাজ। ৭ রান করে রান আউট হন নাসুম আহমেদ। দুই রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩২ রান খরচায় ২ উইকেট পান জাম্পা। দুই উইকেট পেলেও খরুচে ছিলেন অ্যাবট, দেন ৬১ রান। একটি উইকেট নেন স্টইনিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিনবাংলাদেশহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT