বছরজুড়ে টি-টুয়েন্টি ক্রিকেটে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অরলা প্রেন্ডারগাস্ট। এই সংস্করণের বর্ষসেরা মেয়েদের একাদশে জায়গা করে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার। নেতৃত্বের ভার গেছে সাউথ আফ্রিকার লরা ওলভার্ডের কাঁধে। আইসিসির সেরা দলে নেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কোনো ক্রিকেটার।
মেয়েদের টি-টুয়েন্টির ২০২৪ সালের সেরা দলে সর্বোচ্চ ৩ জন ভারতের। সাউথ আফ্রিকার থেকে জায়গা পেয়েছেন ২ জন। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ডের আছেন একজন করে। নেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কেউ।
আইসিসির বর্ষসেরা মেয়েদের টি-টুয়েন্টি দল: লরা ওলভার্ড (অধিনায়ক, সাউথ আফ্রিকা), স্মৃতি মান্দানা (ভারত), চামারি আথাপাত্তু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ন্যাট সায়ভার-ব্রান্ট (ইংল্যান্ড), মেলি কের (নিউজিল্যান্ড), রিচা ঘোষ (উইকেটরক্ষক, ভারত), মারিজান ক্যাপ (সাউথ আফ্রিকা), অরলা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড), দীপ্তি শর্মা (ভারত), ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে গতবছর মেয়েদের দলগুলো ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বর্ষসেরা একাদশে ইংল্যান্ডের ৩, ভারত-সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ২ জন করে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।
আইসিসির বর্ষসেরা মেয়েদের ওয়ানডে দল: স্মৃতি মান্দানা (ভারত), লরা ওলভার্ড (অধিনায়ক, সাউথ আফ্রিকা), চামারি আথাপাত্তু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (সাউথ আফ্রিকা), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), অ্যামি জোন্স (উইকেটরক্ষক, ইংল্যান্ড), দীপ্তি শর্মা (ভারত), সোফি একলেস্টোন (ইংল্যান্ড) ও ক্যাট ক্রস (ইংল্যান্ড)।








