চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশের বিতর্কিত আউট, যা বলছেন হার্শা-মাঞ্জেকাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডদের সামলাতে বেগ পেতে হয়েছে বিরাট কোহলিদের। স্রোতের প্রতিকূলে এদিন দারুণ ব্যাটিং করছিলেন লোকেশ রাহুল। বিতর্কিত এক আউটে শেষ হয় তার লড়াকু ইনিংস।

ভারতের ইনিংসের ২৩তম ওভারের ঘটনা। পেসার মিচেল স্টার্কের বলে রাহুলের কট বিহাইন্ডের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠ আম্পায়ার রিচার্ড কেটেলবরো আউট দেননি। অস্ট্রেলিয়া নেয় রিভিউ। আল্ট্রা এজে ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় স্পাইক দেখা যায়।

রাহুল ইঙ্গিত করছিলেন প্যাডে লেগেছে ব্যাট। দুটি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে আউট দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। অসন্তুষ্ট হয়ে মাঠ ছাড়েন ৭৪ বলে ২৬ রান করা রাহুল।

Banglabid

সিরিজের ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পর্যালোচনা করার জন্য যখন অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, তখন সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করা ঠিক নয়। বিশেষ করে যদি আপনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত উল্টে দেন।’

সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার বলছেন, ‘প্রথমত, টিভি আম্পায়ারকে যা সরবরাহ করা হয়েছিল তাতে আমি হতাশ। তার আরও প্রমাণ পাওয়া উচিত ছিল। মাত্র কয়েকটি অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে ম্যাচে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া উচিত ছিল বলে মনে করি না। আমার দৃষ্টিকোণ থেকে খালি চোখে শুধুমাত্র একটি বিষয় নিশ্চিত যে, ব্যাট লেগেছে প্যাডে। খালি চোখে এটিই শুধু নিশ্চিত হওয়া গেছে। অন্য সবকিছুর জন্য প্রযুক্তির সাহায্য প্রয়োজন, তা হল স্নিকো।’

‘তাই বল যদি ব্যাটে লেগে থাকে, তাহলে আগে স্পাইক হওয়া উচিত ছিল। কারণ সেখানে স্পষ্টত দুটি ঘটনা ঘটেছে এবং আম্পায়ার স্পষ্টতই একটি শব্দ শুনেছেন। দৃশ্যত একটা বিষয়ই নিশ্চিত ছিল, সেটা হল ব্যাট লেগেছে প্যাডে। আর এটিই যদি ওই স্পাইক হয়, তাহলে ব্যাটে বল লাগেনি। যদি আমরা দুটি স্পাইক দেখতাম, তাহলে বলতে পারতেন প্রথমটি ব্যাটে লেগেছিল। টিভি আম্পায়ারের কাছে প্রযুক্তির দুর্বল সরবরাহ ছিল। তাই তার বলা উচিত ছিল নিশ্চিত হওয়া যাচ্ছে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপার্থ টেস্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টসলোকেশ রাহুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT