চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার সেই ৪-০তে অ্যাশেজ জেতা ‘কোনো জয়ই নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল অ্যাশেজ সিরিজে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে গতবছর ইংল্যান্ডের ভরাডুবি হয়েছিল। ৪-০ ব্যবধানে ছিল অ্যাশেজ পরাজয়। চতুর্থ টেস্টে কোনোরকমে ড্র করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছিল ইংলিশরা। বরখাস্ত হয়েছিলেন কোচ ক্রিস সিলভারউড। ইসিবির ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলেন অ্যাশলে জাইলস।

পরে সাবেক কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন। তার আক্রমণাত্মক খেলার কৌশল কাজে লাগিয়ে সাদা পোশাকে আমূল পাল্টে যায় দলটির পারফরম্যান্স। নিয়মিত পেতে থাকে দাপুটে সব জয়ের দেখা।

আসছে জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে অ্যাশেজ সিরিজ। বদলে যাওয়া ইংলিশদের বিপক্ষে দেশের বাইরের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। আগের সিরিজে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার সুখস্মৃতি তাদের উজ্জীবিত করতে পারে!

Banglabid

দুদলের কথার লড়াইটাও ঐতিহ্যগত, বেশ আঁচ করা যায় অ্যাশেজ ঘিরে কথা চালাচালির উত্তাপ। যা শুরু করে দিলেন স্টুয়ার্ড ব্রড। ইংল্যান্ড পেসার অতিথি দলকে আগেভাগেই করে বসলেন আক্রমণ। ২০২১-২২ মৌসুমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জেতাকে তিনি প্রকৃত সিরিজ জয় হিসেবেই মানতে নারাজ।

ব্রিটিশ গণমাধ্যমে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ব্রড। বলেছেন, ‘সবশেষ অ্যাশেজ সিরিজের চেয়ে কঠিন কিছু ছিল না। তবে আমি এটাকে সত্যিকারের অ্যাশেজ হিসেবে গণ্যই করি না। অ্যাশেজ ক্রিকেটের সংজ্ঞা হল এটা অভিজাত খেলা, যেখানে প্রচুর আবেগ এবং খেলোয়াড়রা তাদের খেলার সেরা অবস্থানে থাকে।’

‘কোভিডের বিধি-নিষেধের কারণে সেই সিরিজে মোটেও সেরা পর্যায়ের পারফরম্যান্স ছিল না। প্রশিক্ষণের সুবিধা, ভ্রমণ, সামাজিকভাবে এক থাকতে না পারা- এসবের জন্য আমি এটাকে একটি অকার্যকর সিরিজ হিসেবেই লিপিবদ্ধ রেখেছি।’

Reneta

থ্রি লায়ন্সদের ডেরা থেকে ব্রডের মন্তব্যই প্রথম অভিযোগ নয়। গতবছরের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে কিছু খেলোয়াড় বলেছিলেন, দেশটিতে প্রবেশের জন্য পরিবারকে ছাড় না দিলে তারা নাম প্রত্যাহার করবেন। প্রতিকূল আবহাওয়ার জন্য ইংল্যান্ডের প্রায় সকল প্রস্তুতি পণ্ড হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছিল।

ইংল্যান্ড দলের তিন কোচিং স্টাফ ও তাদের পরিবারের চারজন পজিটিভ এসেছিলেন। বক্সিং-ডে টেস্টের সময় দ্বিতীয় দিনের খেলা আধাঘণ্টা মাঠে গড়ানোর পর জানা গিয়েছিল একজন স্টাফের পজিটিভ আসার কথা। যে স্টাফরা আক্রান্ত হয়েছিলেন, তাদেরই কারও সংস্পর্শে আসায় তখনকার কোচ সিলভারউডকে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছিল। কোয়ারেন্টাইনের শর্তে অসন্তুষ্ট ছিলেন সিলভারউড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডব্রডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT