আদালত

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু

বাংলাদেশের সংসদ ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সূর্যোদয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংসদ ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফোয়ারা, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) শুনানির শুরুতে এই মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।

পরে ওই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন।

দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।

এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান।

বিষয়:২১ আগষ্ট গ্রেনেড হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…