চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলায় গ্রেপ্তার ১

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৪:৪৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালে কোতয়ালী মডেল থানার প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ইয়ামিন (১৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১৩ অক্টোবর গ্রেপ্তার ইয়ামিনকে (১৬) বিশেষ ব্যবস্থায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মীম ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল হকসহ ২৫ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। আটক ইয়ামিন বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন কেডিসি বস্তির বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হামলার ঘটনায় টুটুলের স্ত্রী মামলা করেন। অভিযুক্তদের একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালানা করা হচ্ছে।

সিফাত জাহান মীম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বড় বোন, তাদের ছেলে মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন কিশোর উদ্যানে হেলিপ্যাডে এসে একটি কেক কাটে। কেক কাটা শেষে তারা মাদক সেবন করছিল। এর কিছুক্ষণ পর একটি ছেলে তাদের কাছে গিয়ে মীমের সাথে থাকা পোশা বিড়ালকে বিরক্ত করতে থাকে।

তিনি বলেন, কিশোরদের এমন আচরণ দেখে তারা সেখান থেকে চলে যাইতে চাইলে, তারা অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনসহ গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করায় ইয়ামিন নামের ওই ছেলে লাথি, কিল-ঘুষি মেরে তাকে রাস্তার উপরে ফেলে দেন।

পরে বঙ্গবন্ধু উদ্যানের দর্শনার্থীরা মীমকে কিশোর গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করেন। হামলার কিছুক্ষণ পর, স্থানীয় ১০ নম্বর কাউন্সিলর জায়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলা চালানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তারা পালিয়ে যায়।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফলজুল করীম বলেন, ওই ঘটনায় সার্জেন্টের স্ত্রী থানায় একটি মামলা করেন। এতে কিশোর গ্যাংয়ের ইয়ামিন, রিফাত, আশরাফুল, রাতুল, মিরাজসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামী করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তাতে সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন। গ্রেপ্তার ইয়ামিনকে পুলিশ হেফাজতে রেখে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: পুলিশের স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের হামলাবঙ্গবন্ধু উদ্যানবরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মুশফিকের ফিফটি

পরবর্তী

শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

পরবর্তী
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশ ক্রিকেটার মোহাম্মদ নবী ফিল্ডিং করছেন, নিরাপত্তা কর্মীরা পেছনে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবর বলছেন, ভারত ম্যাচের চেয়ে ‘টিকিট দেয়া’ বেশি চাপের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT