চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি চেয়ারম্যানকে ছাড়িয়ে নিতে কক্সবাজার থানায় হামলা, ২ সমর্থক আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৫৭ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

যৌথ বাহিনীর হাতে আটক পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে ছড়িয়ে নিতে কক্সবাজার মডেল থানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানের সমর্থক দুইজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৩ সেপ্টম্বর) বেলা আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পরিদর্শন করতে আসেন কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

আব্দুল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছনখোলা গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে।

আটকরা হলেন, পিএমখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছনখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ শাহেদ ও একই এলাকার আমির হামজার ছেলে মুমিনুল হক।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, কক্সবাজারে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী সোমবার দুপুরে পিএমখালী ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে চেয়ারম্যান আব্দুল্লাহকে আটক করে থানায় সোপর্দ করে। দুপুর আড়াইটার দিকে তার অনুসারীরা থানায় হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের বাঁধা দিতে গিয়ে আমাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, থানায় হামলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে ২৪ ঘণ্টার ভেতরে আইনের আওতায় আনা হবে।

Reneta

কোটা সংস্কার আন্দোলনে জুলাই মাসে দুর্বৃত্তের ছুঁড়া গুলিতে নিহত হন চকরিয়া কলেজ শিক্ষার্থী আহসান হাবিব (২৪)। তিনি কক্সবাজার শহরের বিআরবি ক্যাবল অফিসে চাকরি করতেন। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পিএমখালী ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে যৌথবাহিনী।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, যৌথ বাহিনীর হাতে আটক আব্দুল্লাহকে থানায় আনা হলে তার ৫০/৬০ জন অনুসারী একত্রিত হয়ে সদর থানায় এসে হামলা করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কক্সবাজার শহরে আহসান হাবিব হত্যা মামলায় আব্দুল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT