চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনা অভিযানে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি বৌদ্ধ মঠে বিদ্রোহী গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী, এই হামলায় বৌদ্ধ ভিক্ষুসহ ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

গত শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

মিয়ানমারের প্রতিরক্ষা সংস্থা ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) জানিয়েছে, শনিবার সেনারা নান নিন নামক একটি গ্রামে গোলাবর্ষণ করেছে।

দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকার ক্ষমতা দখলের পর মিয়ানমারে তার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একের পর এক প্রাণঘাতী যুদ্ধ দেখা গেছে।

গোলাগুলির পরে জান্তা সরকারের বিমান বাহিনী এবং আর্টিলারি সদস্যরা গ্রামে প্রবেশ করে এবং গ্রামবাসীদের হত্যা করে। এসময় তারা স্থানীয় একটি মঠের ভিতর গ্রামবাসীদের লুকিয়ে থাকতে দেখে এবং হামলা করে।

এই ঘটনায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছে।

Reneta

স্থানীয় সংবাদপত্রের একজন জানায়, “তারা ভিক্ষুসহ অন্যান্যদের মঠের সামনে লাইন করে দাঁড় করিয়ে সবাইকে নির্মমভাবে গুলি করে।”

কেএনডিএফ এর প্রকাশিত একটি ভিডিওতে অন্তত ২০টি মৃতদেহ দেখা যায়, যার মধ্যে বৌদ্ধ ভিক্ষুদের কমলা পোশাক পরিহিত কয়েকজন আছে।

মৃতদেহগুলোর প্রত্যেকটিতে একাধিক গুলির আঘাতের চিহ্ন আছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যায় মঠের দেয়ালে বুলেটের আঘাতের চিহ্ন আছে।

হামলাকৃত গ্রামটি ছাড়াও আশেপাশের অন্যান্য গ্রামেও সেনা অভিযান চালান হয়েছে। ফলে বাস্তুহারা হয়েছে অসংখ্য পরিবার।

মিয়ানমার কয়েক দশক ধরেই বিভিন্ন গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর এর পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

দেশটিতে ভিন্নমতের বিরুদ্ধে জান্তার দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৯০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT