শিক্ষা

আন্তর্জাতিক সাহিত্য সেমিনার আয়োজন করছে অ্যাটলেব

সেমিনারে অংশগ্রহণকারী ও অতিথিরা একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেবের আন্তর্জাতিক সাহিত্য সেমিনার উপলক্ষে অংশগ্রহণকারীরা একত্রে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২৮ ও ২৯ জুলাই ‘টিচিং ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারিটি’ (ইংরেজি সাহিত্য এবং আন্তঃবিষয়ক শিক্ষাদান) শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে অ্যাটলেব। সম্মেলনটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে একই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের মূল বক্তারা হলেন- অধ্যাপক ক্লেয়ার চেম্বার্স, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, যুক্তরাজ্য ও অধ্যাপক রাজীব এস পাটকে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।

অ্যাসোসিয়েশন অফ টিচার্স অফ লিটারেচার্স ইন ইংলিশ, বাংলাদেশ (অ্যাটলেব) একটি সাহিত্য সংগঠন। স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনটি বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন। এর সদস্যরা শিক্ষক হিসেবে বাংলাদেশ ও দেশের বাইরে তৃতীয় স্তরে ইংরেজিতে সাহিত্য পড়াচ্ছেন। পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে অ্যাটলেব প্রায় দুই বছর ধরে কাজ করছে। সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আহমেদের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৯ জন ওয়ার্কিং কমিটির সদস্য রয়েছেন। আট জন সিনিয়র শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত একটি উপদেষ্টা বোর্ড সংগঠনের সামগ্রিক কার্যকারিতার বিষয়ে নির্দেশনা প্রদান এবং তত্ত্বাবধান করেন।

করোনা মহামারির সময়ে ২০২১ সালের জুলাই মাসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাটলেব গঠিত হয়। আর ওই বছরের ৪ সেপ্টেম্বর ‘টিচিং, থিংকিং লিটারেচার্স’ প্রতিপাদ্য ও ইংরেজিতে সাহিত্যের তৃতীয় স্তরের শিক্ষকদের মধ্যে স্থায়ী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

অ্যাটলেব-এর লক্ষ্যের মধ্যে রয়েছে- ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহ এবং উৎসাহ সৃষ্টি করা এবং বাংলাদেশে ইংরেজি সাহিত্য অধ্যয়নকে অনুপ্রাণিত করা; ইংরেজিতে বাংলাদেশি লেখা এবং বাংলাদেশের কম প্রতিনিধিত্বশীল সম্প্রদায়ের সাহিত্যের ওপর গবেষণার প্রচার করা; সাহিত্যকর্মের ইংরেজি থেকে এবং অনুবাদে উৎসাহিত করা এবং এই দক্ষতাগুলো বিকাশের জন্য শিক্ষকদের প্রশিক্ষণে সহায়তা করা। লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য অ্যাটলেব সাহিত্য সমাবেশ, সম্মেলন (জাতীয় ও আন্তর্জাতিক), প্রশিক্ষণ/ওয়ার্কশপ, অনুবাদ, জার্নাল প্রকাশনা এবং সহযোগিতামূলক গবেষণার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীরা অ্যাটলেব-এর ফেসবুক পেজ (https://tinyurl.com/4y85ymcx) থেকে নিবন্ধন করতে পারবে আগামীকাল রোববার (১৬ জুলাই) পর্যন্ত।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…