মাল্টিমিডিয়া

পার্বতীপুর রেল জংশনকে আন্তর্জাতিক মানের করার প্রচেষ্টা চলছে

প্রধানমন্ত্রী পার্বতীপুর রেল জংশনের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জনসমাগমের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন জংশনকে আন্তর্জাতিক মানের করার প্রচেষ্টা চলছে। দীর্ঘদিন অচল পড়ে থাকা ডেমু ট্রেনটি দেশীয় নতুন প্রযুক্তিতে চালু করা হয়েছে। মেরামত হওয়া ডেমু ট্রেনের লোড,গতি,পরিচালনা সবকিছুই ঠিকঠাক থাকলে আগামীতে আরো অবশিষ্ট ১৪টি ডেমু ট্রেন চালু করা হবে। দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন জংশনে দেশীয় প্রযুক্তিতে সচলকৃত ডেমু ট্রেন এর পাবর্তীপুর-রংপুর রুটে বাণিজ্যিকভাবে চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…