চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেস্টাইন শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত অন্তত ৯ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতে জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১০০ জন সদস্য নিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েল। গতকাল রাত থেকেই প্যালেস্টাইনে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।

এরমধ্যেই জেনিনের আশপাশের রাস্তায় জেনিন ব্রিগেড ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তাদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বলেছেন, ইসরায়েল জেনিন শরণার্থী শিবিরটি ধ্বংস করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করছে।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৪ হাজার প্যালেস্টাইন নাগরিকের বসবাস। ইসরায়েলি সামরিক বাহিনী শিবিরের ৭ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে, তারা জেনিনের সন্ত্রাসী অবকাঠামোর ওপর আঘাত হানছে।

দেশটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলজেনিন শরণার্থী শিবিরপ্যালেস্টাইনমাহমুদ আব্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT