আন্তর্জাতিক

বিষাক্ত মদপানে ইরানে ১৫ জনের মৃত্যু, কয়েকজন অন্ধ

ইরানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ছবি, অন্ধ ও অসুস্থ রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন মারা গেছে। এছাড়াও মদ পান করার পর অন্ধ হয়ে গেছেন কয়েকজন। আরও প্রায় ২০০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল ২১ জুন বুধবার ইরানের আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় ২০০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে কেউ কেউ অন্ধ হয়ে গেছে এবং কারোও কারোও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ডায়ালাইসিস করাতে হচ্ছে। তবে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

এই ঘটনায় ইরানের আলবোর্জ প্রদেশের কর্তৃপক্ষ অন্তত ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং বিতরণের আগে একটি কারখানা থেকে প্রায় ৬ হাজার লিটার বা ১৫৮৫ গ্যালন এরও বেশি অ্যালকোহল জব্দ করেছে। ইরানে মিথানাল নামক একটি যৌগ প্রায়ই মদে ব্যবহৃত যৌগ ইথানলের সস্তা বিকল্প হিসেবে মদে মিশ্রিত করা হয়, যা পানকারীর দেহে বিষক্রিয়া ঘটায় এবং জীবননাশের কারণ হয়ে ওঠে।

১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয়ের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে ইরান। তা সত্ত্বেও দেশটিতে এই  মদপান সম্পর্কিত ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে৷ ইরানের ফরেনসিক ইনস্টিটিউটের তথ্য অনুসারে, চলতি বছরে মার্চ পর্যন্ত দেশটিতে ৬৪৪ জন মানুষ বিষাক্ত মদপানে মারা গেছে। যার সংখ্যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

বিষয়:অ্যালকোহল ইরান বিষক্রিয়া বিষাক্ত মদপানে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…