চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে নিহত অন্তত ১২ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
আন্তর্জাতিক
A A
ভারতের জম্মুতে প্রবল বৃষ্টিপাতে ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যা

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরের পর পরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এ বিপর্যয় নেমে আসে।

বার্তা সংস্থা পিটিআই সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তার শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। এই চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়।

এদিনের আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

ঘটনার পর পরই চাশোতি থেকে যে ছবি পাওয়া গেছে, তাতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা কয়েকজন তীর্থযাত্রীকে উদ্ধারের কাজে সাহায্য করছেন।

ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন।

Reneta

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, যিনি জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি, তিনি জানিয়েছেন, প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য যাতে হেলিকপ্টারে উড়িয়ে আনা যায়, তারও ব্যবস্থা করা হচ্ছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জম্মু ও কাশমীরভারতমেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যাহঠাৎ বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT