অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত পশ্চিমাপন্থি সরকারকে উৎখাত করার পর থেকেই অব্যাহত চাপের মুখে নাইজারের সামরিক সরকার। ঘটনার সাথে সাথেই ফ্রান্স, আমেরিকা, জাতিসংঘসহ পশ্চিমা গণমাধ্যম দেখিয়েছে তীব্র প্রতিক্রিয়া। এ ঘটনায় ফ্রান্স সমর্থিত ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস, ইকোয়াস ঘোষণা দিয়েছে, যেকোন মুহূর্তে হামলা করা হবে নাইজারে। নাইজারের বিরুদ্ধে ইকোয়াসের সামরিক হামলার ঘোষণায় অভুতপূর্ব দৃশ্য দেখছে বিশ্ববাসী। দেশ বাঁচাতে এবং ইকোয়াসকে ঠেকাতে দেশটির হাজার হাজার বেসামরিক মানুষ দাঁড়িয়েছে সেনাবাহিনীর পাশে। দীর্ঘদিনের পশ্চিমা শোষণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকা সাধারণ মানুষ এবার অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে দেশটির সেনাবাহিনীকে। সাধারণ মানুষের এই ঢল আর সেনাবাহিনীর প্রচেষ্টা কী পারবে ফ্রান্স সমর্থিত পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াসের হাত থেকে নাইজারকে বাঁচাতে? নাকি আবারও নাইজারকে যেতে হবে পশ্চিমাদের ছায়া উপনিবেশে?






