চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসরুল্লাহ হত্যা: মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাসরুল্লাহ হত্যার পর ধ্বংসস্তূপের মধ্যে ছবি ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

TOPSHOT - A portrait of Hezbollah chief Hassan Nasrallah sits amid destruction in a area targeted overnight by Israeli airstrikes in Saksakiyeh on September 26, 2024. Israel flatly rejected on September 26 a push led by key backer the United States for a 21-day ceasefire in Lebanon, as it vowed to keep fighting Hezbollah militants "until victory". (Photo by Mahmoud ZAYYAT / AFP) (Photo by MAHMOUD ZAYYAT/AFP via Getty Images)

ইসরায়েলি হামলায় লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে রোববার ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়, গাজা-ইসরায়েল সংঘাত থামাতে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া সত্ত্বেও যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘসহ বিশ্বের শক্তিধর দেশগুলো। এমনকি যুক্তরাষ্ট্রেরও মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহকে প্রভাবিত করার ক্ষমতা হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে গত শুক্রবার হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর হত্যার ঘটনার পর শান্তি আলোচনায় সাফল্যের সম্ভাবনা অনিশ্চিত বলে মনে হচ্ছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী মনে করছে, হিজবুল্লাহ এখন দুর্বল অবস্থানে রয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে দেশটি অবস্থান নিতে পারে। এরই মধ্যে সীমান্তঘেঁষা এলাকায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে।

Banglabid

তবে ইসরায়েলের সঙ্গে সর্বশেষ যুদ্ধ শেষ হওয়ার পর ১৮ বছর ধরে হিজবুল্লাহ নিজেদের যোদ্ধাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত করেছে, প্রশিক্ষণ দিয়েছে। নিহত হওয়ার আগেও সর্বশেষ প্রকাশ্য বক্তৃতায় হাসান নাসরাল্লাহ তার অনুসারীদের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্তে সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে কথা বলেছিলেন। হিজবুল্লাহপ্রধান এটাকে সংগঠনের জন্য ঐতিহাসিক সুযোগ হিসেবেও চিহ্নিত করেছিলেন।

লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ২১ দিনের অস্ত্রবিরতির যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবে ইসরায়েল সাড়া তো দেয়ইনি, বরং শত শত মানুষ নিহত হওয়ার পরও দেশটিতে হামলা জোরদার করেছে। গত প্রায় এক বছরে যুক্তরাষ্ট্রের কোন কৌশল বা কূটনৈতিক তৎপরতা সংঘাত থামাতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মধ্যপ্রাচ্যহাসান নাসরাল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬

ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT