প্রয়াত অসীম কুমারের জ্ঞাতিভোজ আজ

প্রয়াত অসীম কুমারের জ্ঞাতিভোজের সময়ের ছবি, যেখানে তিনি হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অসীম কুমার রায় শিশিরের জ্ঞাতিভোজ ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার মিরপুরের নিজ বাসভবনে তার পারলৌকিত আত্মার শান্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাগ্যহীন পুত্র-কন্যা, স্ত্রী ও শোকাহত পরিবার তার সকল বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীর কাছে হার্দিক দোয়া/আশীর্বাদ প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার প্রয়াত শিশির বাবুর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। এতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয় সমাজসেবক, সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ অসীম কুমার রায় শিশির ১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন (দিব্যান লোকান সগচ্ছতু)!
প্রয়াণকালে তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।



