চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে সিজন টু’র প্রথম পর্বে অতিথি সংগীতশিল্পী আসিফ আকবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তির ছবি, রেডিও স্টুডিওতে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার থেকে আবারো রুম্মান রশীদ খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ সিজন টু। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় সংগীত তারকা ও বর্তমানে বিসিবির পরিচালক আসিফ আকবর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুম্মান জানিয়েছেন, এই পর্বে আসিফ আকবর রাখঢাক না করে তার স্বভাব সুলভ ভঙ্গিতে মনের বলা-না বলা অনেক কথাই শেয়ার করেছেন। একবার একজন তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। কারণটি পডকাস্টে বিষদভাবে বলেছেন আসিফ আকবর।

দীর্ঘ সাড়ে চার বছর তার কাছে পাসপোর্ট ছিল না। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “সে সময় নিজেকে ফিলিস্তিনীদের মত মনে হতো।”

বিসিবিতে পরিচালক হিসেবে যুক্ত হবার পর তাকে নিয়ে অনেকে সমালোচনায় মুখর হয়ে বলেছেন, গানের মানুষ কেন ক্রিকেটের অঙ্গনে থাকবেন? এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আর কাউকে নিয়ে কখনো সমালোচনা হয় না। শুধু আমাকে নিয়েই অনেকে কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে। একবার বলবে খেলা পারিনা, আরেকবার বলবে গান পারিনা, কথা বলতে পারিনা। ওসব সমালোচনাকারীরা যে কী পারে, এই টেস্ট কে করবে?”

এসময় এই তারকা শিল্পী বলেন,“আমি বিশ্বাস করি, মানুষ কী বলবে এটা মুখ্য বিষয় না। তুমি কী পদচিহ্ন দুনিয়াতে রেখে যাচ্ছো, তুমি কী কাজ করেছো, সেটিই মৃত্যুর পর আলোচনা হবে। আমি আমার মত করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।”

প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ এখন থেকে প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাতে প্রচার হবে এই জনপ্রিয় পডকাস্ট। পডকাস্টের প্রথম সিজন ছিল বেশ আলোচিত। বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন থেকে শুরু করে জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমনি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মান।

Reneta

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিল হোসেন নোবেলআফজাল হোসেন থেকে শুরু করে জাহিদ হাসানআসিফক্রিকেটজয়া আহসানড. রাফিয়াত রশিদ মিথিলাতৌসিফ মাহবুবপরীমনিমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসংগীতসাদিয়া ইসলাম মৌসাফা কবিরসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT