বাংলাদেশ

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ পদত্যাগের ঘোষণা দেন, সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক লাইভ থেকে সংগৃহীত ছবি।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে নিজের পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নির্বাচন করবো, কিন্তু কোন দল থেকে করবো সেটা পরবর্তীতে জানানো হবে।

পদত্যাগ পত্র বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সেই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে জানানো হবে।

সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা থাকার সময়কালে করা সব উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বাচনের ঘোষণা পদত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…