চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিট একাডেমির নিলামে সর্বোচ্চ দরে কিংসে গোলরক্ষক আসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাফ ফুটবল খেলোয়াড়দের নিলামে অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন যুগে প্রবেশ করলো দেশের ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির ১০ ফুটবলারের নিলাম অনুষ্ঠানের মাধ্যমে রচিত হয়েছে নতুন ইতিহাস। দেশের ফুটবলের প্রথম নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে গেলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ।

শনিবার রাজধানীর একটি হোটেলে নিলামের আয়োজন করে বাফুফে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারিতে মোট ১০ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেয় ১১টি ক্লাব।

‘এ’ ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। সে তালিকায় ছিলেন-  মোহাম্মদ আসিফ, আজিজুল হক অনন্ত, সাজেদ হাসান জুম্মন নিঝুম, চন্দন রায়, মিরাজুল ইসলাম ও আসাদুল মোল্লা।

Banglabid

‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ৪ লাখ টাকা। তালিকায় ছিলেন- সিরাজুল ইসলাম রানা, রুবেল শেখ, ইমরান খান ও সুমন সরেন।

ক্লাবগুলোর মধ্যে নিলামে অংশগ্রহণ করেছে- বসুন্ধরা কিংস, আবাহনী, পুলিশ এফসি, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ক্রীড়া চক্র, ফর্টিস এফসি, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে এবার প্রিমিয়ার লিগে উঠে আসা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।

সর্বোচ্চ ৬ জন ফুটবলারকে টেনেছে ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংস, আবাহনী, ফর্টিস ও শেখ রাসেল কিনেছে একজন করে খেলোয়াড়। কোনো খেলোয়াড় কেনেনি মোহামেডান।

Reneta

একনজরে নিলামে বিক্রি হওয়া ফুটবলারদের দাম ও ক্লাব

‘এ’ ক্যাটাগরি
মো. আসিফ (গোলরক্ষক), ১৩ লাখ ২৫ হাজার টাকা, বসুন্ধরা কিংস
আজিজুল হক অনন্ত (ডিফেন্ডার), ১০ লাখ টাকা, ব্রাদার্স ইউনিয়ন
চন্দন রায় (মিডফিল্ডার), ৯ লাখ টাকা, শেখ রাসেল
আসাদুল মোল্লা (মিডফিল্ডার), ৭লাখ ৭৫ হাজার টাকা,আবাহনী
সাজেদ হাসান জুম্মন (মিডফিল্ডার), ৭ লাখ ২৫ হাজার টাকা, ফর্টিস
মিরাজুল ইসলাম (ফরোয়ার্ড), ৬ লাখ ৫০ হাজার টাকা, ব্রাদার্স ইউনিয়ন

‘বি’ ক্যাটাগরি
রুবেল শেখ (ডিফেন্ডার), ৪ লাখ টাকা, ব্রাদার্স ইউনিয়ন
ইমরান খান (ডিফেন্ডার), ৪ লাখ টাকা, ব্রাদার্স ইউনিয়ন
সিরাজুল ইসলাম রানা (ডিফেন্ডার), ৪ লাখ টাকা, ব্রাদার্স ইউনিয়ন
সুমন সরেন (ফরোয়ার্ড), ৪ লাখ টাকা, ব্রাদার্স ইউনিয়ন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীআসিফবসুন্ধরা কিংসবাফুফেব্রাদার্স ইউনিয়নলিড স্পোর্টসশেখ রাসেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন

পরবর্তী

ওমানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

পরবর্তী
বাংলাদেশের নারী হকির খেলোয়াড়রা বল দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাপানের অবকাঠামো প্রকল্প: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT