চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসের লক্ষ্য সম্পর্কে এখনই বলতে চান না ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘এখনই আমার লক্ষ্য সম্পর্কে কিছু বলতে চাই না। ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। প্রথম ম্যাচ মিয়ানমারের বিপক্ষে, সেটা নিয়েই আগে ভাবছি। আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাই। আলাদা লক্ষ্য যদি বলেন, সেটি অবশ্যই ভালো খেলা ও লড়াই করা।’

চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হতে চলা এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে বাংলাদেশের লক্ষ্য নিয়ে এমন মন্তব্য কোচ হাভিয়ের ক্যাবরেরার। প্রতিপক্ষ তিন দলকে শক্তিশালী বলে লাল-সবুজের দলের কোচ মাটিতে পা রাখতে চাইছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন বেলা সাড়ে ১১টায় হয়ে গেল সংবাদ সম্মেলন। গেমস শুরুর চার দিন আগে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফুটবল ইভেন্ট।

বড় আসরে অংশ নিতে যাওয়ার আগে ফুটবলারদের মানসিক অবস্থা জানাতে গিয়ে ক্যাবরেরা বললেন, ‘এশিয়াডে অংশ নিতে পেরে খেলোয়াড়রা রোমাঞ্চিত। এটা এশিয়ার বড় একটা প্রতিযোগিতা। আমরা খেলবও খুবই শক্তিশালী তিনটি দলের বিপক্ষে- চীন, ভারত ও মিয়ানমার। আমাদের সামনে খুব রোমাঞ্চকর একটা সপ্তাহ অপেক্ষা করছে। সেইসঙ্গে চ্যালেঞ্জিংও বটে।’

‘তবে আমরা প্রথম ম্যাচটি নিয়ে ভাবছি। সেটি মিয়ানমারের বিপক্ষে। চীন আর ভারতের তুলনায় মিয়ানমার কিছুটা বোধহয় পিছিয়ে আছে। আমরা তাই প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পেতে চাই। জিততে পারলে খুবই ভালো হয়, সেটি তুলনামূলক শক্তিধর চীন আর ভারতের সঙ্গে আমাদের প্রেরণা দেবে।’

২০১৮ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ দলের গেমসে অংশ নেয়ার বাধ্যবাধকতা থাকলেও অভিজ্ঞদের নিয়ে সেবার দল সাজানো সম্ভব হয়েছিল। এবার বাস্তবতা ভিন্ন। অনেকেই এবারের স্কোয়াডে নেই।

Reneta

এশিয়ান গেমসে ফুটবল দলের অধিনায়কত্ব পেয়েছেন রহমত মিয়া। সংবাদ সম্মেলনে টাইগার দলনেতা বললেন, ‘গত গেমসে অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন এবং তার সঙ্গে আরও অনেক ফুটবলার ছিলেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। এবার বসুন্ধরা কিংসের খেলা থাকায় তাদের অনেকেই নেই।’

দলের লক্ষ্য নিয়ে কথা বলার সময় রহমতের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। বললেন, ‘২২ জনের মধ্যে ১৫ জনের জাতীয় দলে ক্যাম্প করার অভিজ্ঞতা রয়েছে। তারা নিজেদের সেরাটা দেয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে জাতীয় দলে নিজের জায়গা করতে।’

‘গত এশিয়ান গেমসে বাংলাদেশ দলটা বলতে গেলে জাতীয় দলই ছিল। এবার খেলোয়াড়রা তুলনামূলক নতুন। গতবার আমরা দ্বিতীয় রাউন্ডে খেলেছি। এবার লক্ষ্য থাকবে ভালো করার।’

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।
রক্ষণভাগ: রহমত মিয়া (অধিনায়ক), মুরাদ হাসান, শাহীন আহমেদ, তানভীর হোসেন, জাহিদ হোসেন, ইসা ফয়সাল।
মধ্যভাগ: আবু সাঈদ, মোহাম্মাদ হৃদয়, মজিবুর রহমান জনি, পাপন সিংহ, জায়েদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মাদ রবিউল হাসান।
আক্রমণভাগ: পিয়ুশ আহমেদ নোভা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, জাফর ইকবাল, রফিকুল ইসলাম।

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের গ্রুপ ম্যাচের সূচি
১৯ সেপ্টেম্বর: বাংলাদেশ-মিয়ানমার (দুপুর ২টা)
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুপুর ২টা)
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-চীন (বিকাল ৫টা ৩০মিনিট)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমসক্যাবরেরাচীনবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দলভারতমিয়ানমাররহমতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT