চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের অতিরিক্ত খরচ নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর সেপ্টেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হয়েছিল এশিয়া কাপ। আসরের মূল আয়োজক ছিল পাকিস্তান। তবে ভূরাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করে দুই দেশে আয়োজন হয়। এতে আয়োজনের খরচও বেড়ে যায়, যার পরিশোধ নিয়ে দুই বোর্ডের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) গত সপ্তাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে জানিয়েছে এশিয়া কাপ আয়োজনের আর্থিক বোঝা টানতে রাজি নয় তারা। তাছাড়া এ আসরের মূল আয়োজকও ছিল না তারা। খরচ আরও বেড়ে যায় যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ প্রথম ম্যাচের মাঠ লাহোর থেকে মূলতানে সরিয়ে নেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এসিসিতে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় উপমহাদেশীয় ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত খরচ বহন করার কথা বলেছে। কারণ হিসেবে দেখিয়েছে তারাই সিদ্ধান্ত দিয়েছিল আয়োজন দুই ভাগে শেষ করতে।

বালিতে হওয়া মিটিংয়ের একটি সূত্র জানিয়েছে জয় শাহ স্পষ্ট করেছেন এর জন্য দায়ী পাকিস্তান। কারণ এসিসি বোর্ড পুরো আসর সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার কথা বলেছিল। পিসিবি পীড়াপীড়ি করেছিল চার ম্যাচের আয়োজনে থাকতে চায়। যখন এ আলোচনা চলছিল, ‘পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি খাওয়ার শাহ এবং সিইও সালমান নাসের, জয় শাহ এবং শ্রীলঙ্কার সভাপতি উপস্থিত ছিলেন।’

জয় শাহ স্পষ্ট করেছেন যেহেতু পাকিস্তান প্রধান আয়োজকের ভূমিকায় ছিল, শ্রীলঙ্কার মাঠ ও অন্যান্য সুবিধা ব্যবহার করেছে। তাই শ্রীলঙ্কার বকেয়া পিসিবিকে প্রদান করতে হবে। সে সময় এসএলসির সভাপতি শামি সিলভা বলেছেন, ‘পাকিস্তান এখনও হোটেল এবং চার্টার্ড ফ্লাইটের বিল পরিশোধ করেনি।’ তখন সরাসরি পিসিবির সাথে যোগাযোগ করতে বলেন জয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও লঙ্কান বোর্ডের সভাপতি সিলভাকে নিশ্চিত করেছেন, হোটেল এবং মাঠের কিছু বিল যাচাই-বাছাই চলছে এবং শ্রীঘ্রই সেগুলো পরিশোধ করা হবে পিসিবির মাধ্যমে। যদিও চার্টার্ড ফ্লাইটের অতিরিক্ত খরচের বিষয়ে পিসিবির দাবি, একটি শ্রীলঙ্কান ‘নন-প্রিকোয়ালিফাইড’ কোম্পানি দিয়ে করানো হয়েছে।

Reneta

পিসিবি শ্রীলঙ্কায় মাঠ ব্যবহারের জন্য ২০ লাখ ৬৯ হাজার ৮৮৫ মার্কিন ডলার দিতে সম্মত হলেও ২ লাখ ৮১,৭০০ ডলার পরিশোধ করেছে। এসিসিকে তারা জোরাজুরি করছে অতিরিক্ত খরচের ২.৫ মিলিয়ন ডলার পরিশোধের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএসএলসিখাওয়ারজয় শাহজাকানাসেরপাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT