চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

একের পর এক নাটকীয়তার পর এখনও এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আইপিএল ফাইনালের পর হবে প্রতীক্ষার অবসান, এমন জানিয়েছিলেন এসিসি চেয়ারম্যান ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তবে পাকিস্তানের ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপে খেলার অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এক্ষেত্রে অন্যদেশে টুর্নামেন্ট সরে গেলে তাতে পাকিস্তানের অংশ নেয়ার সম্ভাবনা নেই।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের নিয়ে মাসের শেষদিকে একটি বৈঠক ডাকা হয়েছে। খবর, বৈঠকটি কেবলই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কারণ এটা এখন স্পষ্ট যে, পাকিস্তানের বাইরে আসর সরিয়ে নেয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপকে সমর্থন করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ বিষয়ে পিসিবি অবহিত রয়েছে বলে গণমাধ্যমে এসেছে।

এসিসি সূত্রে খবর, পাকিস্তানের কাছে মাত্র দুটি বিকল্প রয়েছে। এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে খেলা অথবা নাম প্রত্যাহার করা। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বোর্ড ও সরকারি কর্তাদের সঙ্গে এশিয়া কাপের আয়োজক হতে না পারলে পাকিস্তানের পরবর্তী করণীয় প্রসঙ্গে আলোচনা চালাচ্ছেন। শেঠি আগে বারবার বলেছেন, টুর্নামেন্টের ভেন্যু সরে গেলে খেলবে না পাকিস্তান।

পাকিস্তানের অনুপস্থিতিতে এশিয়া কাপ আয়োজন হলে সম্প্রচারকারীরা তাদের সঙ্গে হওয়া চুক্তির বিষয়টি পুনরায় বিবেচনা করবে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে সম্প্রচারকারীরা এসিসিকে যে পরিমাণ অঙ্কের প্রস্তাব দিয়েছিল, তা থেকে এখন সরে আসতে চাইছে।

আর্থিক ও যৌক্তিকভাবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়া সম্ভব নয়- এ ব্যাপারে একমত হয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। আগামী ১-১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য সূচি নির্ধারিত আছে।

এবছর এশিয়া কাপ সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। টুর্নামেন্ট বাতিল হতে পারে এমন সম্ভাবনা মাথায় রেখেই পরিকল্পনা করে রাখছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমে খবর, সংস্থাটি আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে ভারতে পাঁচ দেশের অংশগ্রহণে ওয়ানডে ফরম্যাটে একটি টুর্নামেন্ট আয়োজনের বিষয় নিয়ে আগাচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল আসরে অংশ নিতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিসিআইভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT