চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটের কারণে ভারসাম্য হারিয়েছে বাংলাদেশ: জালাল ইউনুস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি পরিচালক জালাল ইউনুস

বিসিবি পরিচালক জালাল ইউনুস

বড় সম্ভাবনার জানান দিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ প্রত্যাশা মেটাতে পুরোপুরি ব্যর্থ। মুখোমুখি দেখায় দু’বারই শ্রীলঙ্কার কাছে হেরেছে সাকিব আল হাসানের দল। কাগজে-কলমে এগিয়ে থাকা দল মুখ থুবড়ে পড়েছে মাঠের লড়াইয়ে। পারফরম্যান্সে সাকিব-মুশফিকরা রাখতে পারেননি অভিজ্ঞতার প্রতিফলন। ব্যর্থতার পেছনে খেলোয়াড়রা যখন কাঠগড়ায়, তখন দলের চোট সমস্যাকে দায়ী করলেন শ্রীলঙ্কায় টিম টাইগার্সের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

তিনি মনে করেন চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই পেসার ইবাদতের ছিটকে পড়া, জ্বরের কারণে লিটন দাসের দেরিতে দলের সঙ্গে যোগ দেয়া, ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত চোট নিয়ে দেশে ফিরে আসার ঘটনা ভুগিয়েছে বাংলাদেশকে।

মঙ্গলবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে আমরা ভালো একটা ম্যাচ জিতেছি, এরপর সবাই আশায় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের। নিঃসন্দেহে শ্রীলঙ্কার চেয়ে আমরা ভালো টিম। সবাই আত্মবিশ্বাসী ছিলাম আমরা জিতব। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স করতে পারিনি। যে কারণে দ্বিতীয় রাউন্ডে আমরা পিছিয়ে গেছি।’

‘এশিয়া কাপে আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম, সেখান থেকে ইনজুরির কারণে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। শান্ত ইনজুর্ড হয়ে দেশে চলে গেছে। প্রথম যেটি দল ছিল সেখানে ইবাদত ছিল, তাকে আমরা এখানে আনতে পারিনি। তারপর লিটন জ্বরে পড়েছে। এখন সে এসেছে, কিন্তু মানিয়ে নিতে কিছুটা স্ট্রাগল করছে। সেটি তার খেলার মধ্যে দেখতে পাচ্ছি। এসব ইনজুরির কারণে দল ভারসাম্য হারিয়েছে। আমার লক্ষ্য ছিল অন্তত এশিয়া কাপের ফাইনাল।’

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপজালাল ইউনুসবিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT