চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ খেলতে সংযু্ক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছে বাংলাদেশ টি-টুয়েন্টি দল। মঙ্গলবার বিকেল ৫টায় ছেড়ে যায় টাইগারদের বহনকারী বিমান। তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় যাবেন বুধবার। হাসান মাহমুদের চোটে শেষ মুহুর্তে স্কোয়াডে যুক্ত হওয়ায় ‘এ’ দলের ক্রিকেটার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজ থেকে দুবাই পৌঁছেছেন দলের আগেই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে দুপুর ২ টার পর থেকেই ভীড় বাড়তে থাকে গণমাধ্যমকর্মীদের। ক্রিকেটারদের এক পলক দেখতে উৎসুক জনতাও ভীড় জমায়। বিশৃঙ্খল পরিবেশের মধ্যেই একে একেই ভেতরে প্রবেশ করেন ইবাদত-মেহেদী-আফিফ-ইমন-সাব্বিররা।

মুশফিক-মাহমুদউল্লাহ বিমানবন্দরে আসেন বিকেল চারটার দিকে। তখনও সাকিব আল হাসানকে দেখতে না পাওয়ায় গুঞ্জন ওঠে তাহলে কি অধিনায়ক দলের সঙ্গে যাবেন না!

Banglabid

ক্রিকেটারদের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান সাড়ে চারটার দিকে ভিআইপি টার্মিনাল দিয়ে সাকিব প্রবেশ করবেন।  বিমানে উঠে আফিফ-সাইফউদ্দিনরা সাকিবকে মধ্যমনি করে ফেসবুকে পোস্ট করেছেন হাসোজ্জ্বল সেলফি।

টি-টুয়েন্টি সংস্করণে থেকে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে অব্যাহতি দিয়ে এশিয়া কাপে টেকনিক্যাল পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে শ্রীধরণ শ্রীরামকে। টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই ম্যাচ পরিকল্পনায় নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২দুবাইবাংলাদেশবিমানবন্দরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT