চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে দুই দেশে বাংলাদেশের খেলা, থাকছে চার্টার্ড ফ্লাইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেক জল্পনা-কল্পনার শেষে প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। হাইব্রিড মডেলের আসরটিতে খেলতে ভারত বাদে অংশগ্রহণকারী বাকি ৫ দেশকে অনেকটা পথ পাড়ি দিতে হবে অল্প সময়ে। ওয়ানডে সংস্করণের আসরটি হবে দুই দেশে, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ভ্রমণ সহজ করতে টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রাখছে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা।

৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুদিন পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহারে আফগানিস্তানের সাথে টাইগারদের ম্যাচ। অল্প সময়ের ব্যবধানে দুই দেশে ম্যাচ বাংলাদেশের জন্য কতটা ভোগান্তির, জানতে চাওয়া হলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন চার্টার্ড ফ্লাইটের স্বস্তির খবর। তারপরও ভ্রমণ ক্লান্তি খেলায় প্রভাব ফেলে সেটিও স্বীকার করলেন।

গ্রুপপর্বের দুটো ম্যাচ খেলতে তিন দফায় প্রায় ৯ ঘণ্টা বিমান ভ্রমণ করতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। যদি বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারে, তাহলে লাহোরে একটি ম্যাচ খেলে তারপর আসতে হবে কলম্বো।

আসরের মোট ১৩ ম্যাচের চারটি পাকিস্তানে, ফাইনালসহ বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায়। এশিয়া কাপের ১৩ ম্যাচের জন্য ব্যবহৃত হবে দুই দেশের মোট ৪টা ভেন্যু। মুলতানে মাত্র ১টা ম্যাচ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। ক্যান্ডিতে মোট ৩টি ম্যাচ, ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ও ৪ সেপ্টেম্বর ভারত-নেপাল। ফাইনালসহ ৬টি ম্যাচ কলম্বোতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

পাকিস্তানে পরপর দুই বিস্ফোরণে নিহত ৭

জুন ২০, ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে: জাতিসংঘে বাংলাদেশ

জুন ২০, ২০২৬

সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি ঘোষণা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT