এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের অ্যাথলেটরা এশিয়া কাপ আর্চারির ফাইনালে অংশগ্রহণ করছে, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাইনিজ তাইপেতে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ মিশ্র বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি ফাইনালের টিকিট কেটেছেন। স্বর্ণপদক জয়ের জন্য তারা কাজাখস্তানের বিপক্ষে লড়বেন।
শুক্রবার সকালে রিকার্ভ মিশ্র বিভাগের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারায়। সেমিফাইনালে দিয়া-রুবেল জুটির সঙ্গে অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ৫-১ সেট পয়েন্টে জিতে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে।
কম্পাউন্ড মিশ্র বিভাগে অবশ্য সুখবর আসেনি। শ্যামলী রায় ও আশিকুজ্জামানের কোয়ার্টার ফাইনালে ১৫২-১৪৯ পয়েন্টে থাইল্যান্ডের বিপক্ষে হেরেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






