চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বিত সিদ্ধান্তে বাদ পড়লেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নির্বাচনী সিদ্ধান্তে মাহমুদউল্লাহ বাদ পড়ার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় আসরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলে ফেরেন কিনা, সেটিই ছিল এশিয়া কাপের দল ঘোষণার বড় আকর্ষণ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু একে একে নাম ঘোষণা করলেন ১৭ ক্রিকেটারের। ‘মাহমুদউল্লাহ’ নামটা না থাকায় প্রথমেই ব্যাখ্যা জানতে চাওয়া হল। মিনহাজুল অবশ্য দায়টা নিজেদের ঘাড়ে নেননি। দল ঘোষণার আগেই জানিয়ে দেন, কোচ-অধিনায়কের সঙ্গে দীর্ঘ আলোচনার পর হয়েছে সিদ্ধান্ত।

‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে। অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলবে। ওই চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনা আমরা মনে করেছি অবশ্যই ভালো। কোচের সঙ্গে অধিনায়কের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারপরই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

প্রধান নির্বাচক জানিয়েছেন এশিয়া কাপের দলের সঙ্গে বিশ্বকাপ দলের পার্থক্যও থাকতে পারে। বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন ৫ সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরু ৩১ আগস্ট। একটি-দুটি ম্যাচ দেখার পরই হয়তো বিশ্ব আসরের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

Banglabid

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে।

আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালন করেন মাহমুদউল্লাহ। টেস্ট, টি-টুয়েন্টির পর এবার ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩নান্নুবাংলাদেশবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহমুদউল্লাহকে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক

পরবর্তী

র‍্যাগিং থেকে বাঁচতে শিক্ষার্থীর আত্মহত্যা, উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

পরবর্তী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাগিং থেকে বাঁচতে শিক্ষার্থীর আত্মহত্যা, উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিচে লেবুর ছবি, উপরে বাংলায় লেখা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ একর জমিতে মিশ্র ফল বাগান

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT