চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির আগে ইমাম-বাবরকে হারিয়ে চাপে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে চাপে পড়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা বন্ধের আগে তাদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেটে ৪৪ রান। 

পঞ্চম ওভারে জাসপ্রীত বুমরাহর বলে আউট হন ইমাম-উল-হক। দ্বিতীয় স্লিপে শুভমান গিলের হাতে ধরা পড়ার আগে করেন ৯ রান। এরপর একাদশ ওভারে সাজঘরে ফেরেন বাবর আজম। পাকিস্তানি অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বলে ১০ রান করে হন বোল্ড। ফখর জামান ১৪ ও মোহাম্মাদ রিজওয়ান এক রান নিয়ে ক্রিজে আছেন।

মঙ্গলবার রিজার্ভ ডে’তে চিরপ্রতিদ্বন্দ্বী এশিয়া কাপের সুপার ফোরে দুদলের লড়াই শুরুতে বিলম্ব হয়। কোনো ওভার কাটা না যাওয়ায় ৫০ ওভারে ভারত পায় উইকেটে রানের পুঁজি। আগের দিন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান নিয়ে রোহিত শর্মার দল আজকের খেলা শুরু করে।

আগেরদিন ব্যাটিং থামাতে হলেও সেটি বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ছন্দপতনের কারণ হয়নি। তৃতীয় উইকেট জুটিতে তারা সেঞ্চুরি তুলে নিয়ে অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ২৩৩ রান। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ইতিহাসে এটি যেকোনো উইকেটে সর্বাধিক রানের জুটি। ২ উইকেটে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় ভারত।

পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের রেকর্ড ওয়ানডে দলীয় স্কোর। ২০০৫ সালে বিশাখাপত্তমে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে নিজেদের রেকর্ড ৩৫৬ রান তুলেছিল ভারত।

সাবেক অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি তুলেছেন। তাণ্ডব চালিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন, যা দ্রুততমের রেকর্ড গড়েছে।

Reneta

১৩ হাজার রান করার পর ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরিও তুলে নিয়েছেন কোহলি। সেঞ্চুরি পেতে খেলেছেন মাত্র ৮৪ বল, এসময় তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। শেষপর্যন্ত ৯ চার ও ৩ ছয়ে ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কোহলির ৭৭তম সেঞ্চুরি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি ছুঁতে কোহলির লাগবে আর দুটি শতক।

তেরো হাজার রানের এলিট ক্লাবে প্রবেশের পথে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে ইনিংসের বিচারে দ্রুততম তেরো হাজারি এখন তিনি। ৩৪ বর্ষী কোহলি ২৭৮ ম্যাচে ২৬৭ ইনিংস খেলে ১৩ হাজার রান পূর্ণ করলেন।

কোহলির আগে এই এলিট ক্লাবে ঢুকেছেন আরও চারজন। তাদের সবাই ৩০০ ম্যাচের বেশি খেলে মাইলফলকে পৌঁছান। ভারতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার (৩২১), অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (৩৪১) এবং দুই শ্রীলঙ্কান কিংবদন্তি, উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা (৩৬৩) এবং সনাৎ জয়সূরিয়া (৪১৬)।

শচীনের রান ৪৬৩ ম্যাচে ১৮৪২৬, পন্টিং ৩৭৫ ম্যাচে ১৩৭০৪ রান, সাঙ্গাকারা ৮০৮ ম্যাচে ১৪২৩৪ রান, জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান। কোহলির রান এখন ১৩০২৪।

চোটের কারণে লম্বা সময় পর এশিয়া কাপে সুযোগ পাওয়া রাহুল অনবদ্য ইনিংস খেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিলেন। ক্যারিয়ারের ষষ্ট ওয়ানডে সেঞ্চুরি পেয়ে থামেননি। ১০৬ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১১ রানে থাকেন অপরাজিত।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইমামএশিয়া কাপ-২০২৩কলম্বোপাকিস্তানবাবরবৃষ্টিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT