ক্রিকেট

১৭ জনের সঙ্গে আরও তিন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের জন্য ১৭ জনের সঙ্গে আরও তিন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তারা হলেন-তাইজুল ইসলাম, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব। মূল স্কোয়াডের সঙ্গেই নিজেদের প্রস্তুত রাখবেন তারা। এশিয়া কাপের পরপরই বিশ্বকাপ, সে ভাবনায় ২০ সদস্যের ইউনিট।

সকালে সংবাদ সম্মেলন করে এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় সঙ্গে ছিলেন তার দুই সহযোগী হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পর বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আরও তিন ক্রিকেটারকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে সাইফ টপঅর্ডার ব্যাটার, সাকিব ব্যাটার। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল সবশেষ ওয়ানডে সিরিজে মূল দলেই ছিলেন।

এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে, পরেরটি ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লাহোরে।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ তাইজুল তানজিম নান্নু বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…