চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চরম অনিশ্চয়তা ও নাটকীয়তার পর হাইব্রিড মডেলে মাঠে গড়ায় এশিয়া কাপ। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ১৯ দিন ধরে চলা আসরে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে বিশ্লেষণ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বেছে নিয়েছে ছয় দলের অংশগ্রহণে হওয়া আসরের সেরা একাদশ। তাতে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ দলের পারফরম্যান্স এবারের আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ। পুরো দলকে অবশ্য সবসময় মাঠে উজ্জীবিত রাখার চেষ্টা বজায় রাখেন সাকিব। ৫ ম্যাচে ব্যাট হাতে ৪৩.২৫ গড়ে ৯৭.১৯ স্ট্রাইক রেটে দুই ফিফটিসহ ১৭৩ রান করেন টাইগার অধিনায়ক। বল হাতে ৩ উইকেটের বেশি না পেলেও ইকোনমি রেট ছিল ৪.৩৯।

সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক ছিলেন সাকিব। ৮৫ বলে ৮০ রানের ইনিংস খেলে ব্যাট হাতে বিশ্বকাপের আগে ফর্মে ফেরার বার্তা দেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। বল হাতে সূর্যকুমার যাদবকে করেন বোল্ড। পরিস্থিতি বুঝে বোলারদের আক্রমণে আনা ও ফিল্ডিং সাজানোতে দেখান মুন্সিয়ানা।

ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে একাদশে সবচেয়ে বেশি ভারতের ক্রিকেটাররা আছেন। টিম ইন্ডিয়ার ছয় ক্রিকেটার ক্রিকইনফোর বিবেচনায় এসেছেন। রোহিত শর্মা হয়েছেন অধিনায়ক। শ্রীলঙ্কার তিনজন ও পাকিস্তানের একজন ক্রিকেটার এশিয়া কাপের সেরা একাদশে পেয়েছেন স্থান।

এশিয়া কাপের সেরা একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দিনুথ ওয়েলাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মাদ সিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩বাংলাদেশলিড স্পোর্টসসাকিবসেরা একাদশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ভিসা নিয়ে যে ‘খারাপ খবর’ দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশি ওয়েটারকে ক্ষমা চাইতে বাধ্য করল ভারতীয় পর্যটকরা

জুন ২৪, ২০২৬

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নকল পেলে শিক্ষার্থী ও কেন্দ্রপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT