চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর ফিফটি দেখে ফিরলেন হৃদয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হৃদয় ব্যাটিং করে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩৬ রানে ৩ টপঅর্ডার ব্যাটারকে হারায় বাংলাদেশ। পরে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। দলের শতরানের আগে অবশ্য হারাতে হয়েছে আরেক ব্যাটারকে। লেগ বিফোরে ফিরে গেছেন তাওহিদ হৃদয়।

সাকিব আল হাসান ফেরার পর ৬৯ রানের জুটি গড়ে কিছুটা চাপমুক্ত করেন শান্ত ও হৃদয়। ২৩.৪ ওভারে দাসুন শানাকার বলে চার হাঁকিয়ে ফিফটি তুলে নেন শান্ত। পরের বলে সিঙ্গেল নিয়ে হৃদয়কে স্ট্রাইক দেন। স্ট্রাইকে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন হৃদয়। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় লঙ্কান বাহিনী। হৃদয় ফিরেছেন ৪১ বলে ২০ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১০১ রান। ৫৫ রানে অপরাজিত শান্তকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

Banglabid

এর আগে টসে জিতে আগে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অনভিজ্ঞ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ জুটি বাধেন। লিটন দাস ছিটকে যাওয়ায় অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়নি তানজিদকে। ২২ বছর বয়সী তরুণের শুরুটা অবশ্য হয় হতাশার। ওপেনার ফেরেন রানের খাতা খোলার আগেই।

কাসুন রাজিথার প্রথম ওভারের ৬টি বল মোকাবেলা করেন নাঈম শেখ। মারেন একটি বাউন্ডারি। দ্বিতীয় ওভারে স্ট্রাইক পান তানজিদ। দুই ওপেনারই বাঁহাতি হওয়ায় অফস্পিনার মাহেশ থিকসানাকে বোলিংয়ে আনেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাতে শুরুতেই মেলে সফলতা।

প্রথম বল ব্যাটে লাগাতে পারেননি তানজিদ। বল লাগে প্যাডে। পরের বলে বাংলাদেশ ওপেনার হন এলবিডব্লিউ। বল স্টাম্পের ভেতর থাকায় রিভিউ নেয়ার প্রয়োজন হয়নি অভিষিক্ত তানজিদের।

Reneta

তিন বাউন্ডারিতে ২৩ বলে ১৬ রান করে পরে সাজঘরে ফিরে যান নাঈম। দলের সংগ্রহ তখন ২৫। ধনঞ্জয়া ডি সিলভার অফস্পিনে ধরা পড়েন বাঁহাতি ওপেনার। পেসার পাথিরানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাকিব। ১১ বলে ৫ রান করে যান টাইগার অধিনায়ক। টানা তিন উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩ওপেনারতানজিদ তামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসশান্তসাকিবহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুমু খেতে গিয়ে ফাটলো কানের পর্দা!

পরবর্তী

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সমর্থন

পরবর্তী
যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রীর সমর্থন

প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT